বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৫৫ পিএম
বোয়ালমারীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ফরিদপুরের বোয়ালমারীতে সদ্য আগত থানা অফিসার-ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বোয়ালমারীতে কর্মরত সাংবাদিকদের সাথে থানা ক্যাম্পাসে বুধবার রাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় নবাগত ওসি মো. আনোয়ার হোসেন সংবাদ কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, "সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করি এই নির্বাচনটি হবে সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ-স্বচ্ছ নির্বাচন। নির্বাচন কেন্দ্রিক বদলি আমাদের দায়িত্বের দৃঢ়তাকে কঠিন ভাবে স্মরণ করিয়ে দেয়। সে কারণে নির্বাচন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।"

নবাগত ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক বিষয়ে কোনো ছাড় নয়। সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বেদনাশ্রু নিয়ে কোনো ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে, ইনশাআল্লাহ।" সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি বলেন, "আমার দরজা সব সময় খোলা থাকবে।"

তিনি বলেন, "থানা সব সময় দালালমুক্ত থাকবে।"

মতবিনিময় সভা সমন্বয় করেন, এসআই মাহমুদ হাসান ও এসআই শরীফ আব্দুর রশিদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল হক, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মোরশেদ আহম্মেদ সিকদার লিটু, সাধারণ সম্পাদক মুহাব্বত জান চৌধুর, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান কিশোর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ সাগরসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

ইএইচ