সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:২৯ পিএম
সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবী।

বৃহস্পতিবার বিকেলের দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বেলকুচি উপজেলা সভাপতি মাও মো: রেজাউল করিম সিরাজী।

এ সময় সংগঠনের সহ-সভাপতি এম এম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আব্দুস সালাম, এনায়েতপুর থানার সভাপতি আলহাজ্ব মুফতি আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আমীন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো: আব্দুল আলীম, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সভাপতি আমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

ইএইচ