ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সুখেন চাকমা (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে ডিবি (উত্তর) ঢাকা’র অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নির্দেশনায় এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ড্রাম ও গ্যালন ভর্তি মোট ৫০৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সুখেন চাকমা রাঙামাটির বাঘাইছড়ি থানার নবপেরাছড়া গ্রামের কালাঠেঙার ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার বুড়িবাজার বাগানবাড়ি এলাকায় আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুখেন চাকমা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও ডিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন