টাঙ্গাইল-৭ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কালাম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৮:০৪ পিএম
টাঙ্গাইল-৭ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন কালাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং এই আসন থেকে দুইবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বুধবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

মনোনয়ন পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিজ্ঞ এই রাজনীতিক টাঙ্গাইল-৭ আসনে পুনরায় মনোনয়ন পাওয়ায় মির্জাপুরের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার বলিষ্ঠ ও অভিজ্ঞ নেতৃত্বে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সহজ হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকেই এলাকায় দলীয় কর্মকাণ্ডে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ইএইচ