বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল খুলনা-৩ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১১ টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এসময় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বিভেদ নয় ঐক্যের রাজনীতি গড়ে তুলতে হবে।
এ ছাড়া তিনি আরও বলেন, গণতন্ত্রের পথে এই যাত্রা অব্যাহত থাকুক। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করুক। তাহলে গণতন্ত্রের স্বাধীন রূপ পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা লাভ করবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করে পছন্দের সরকারকে ক্ষমতায় আনবে এবং জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন