আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদীতমারী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।
সোমবার দুপুরে তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা আক্তার জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র হস্তান্তর করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোকন উদ্দিন বাবুল বলেন, “জনগণের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।”
এ সময় তিনি নির্বাচনী লড়াইয়ে কালীগঞ্জ ও আদীতমারীবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, দীর্ঘদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী পাওয়ায় কালীগঞ্জ ও আদীতমারী উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। রোকন উদ্দিন বাবুলের অংশগ্রহণ এই আসনে নির্বাচনী সমীকরণকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন