দীঘিনালায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

সোহেল রানা, দীঘিনালা প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:১৮ পিএম
দীঘিনালায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাতষট্টিটি মসজিদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জুমার নামাজে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এতে নামাজ শেষে সকল মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। মোনাজাতে অনেক মুসল্লি বেগম খালেদা জিয়ার জন্য আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

জুমার নামাজের পর উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

মেরুং কেন্দ্রীয় জামে মসজিদে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম; কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন; বাবুছড়া কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম এবং দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদে দীঘিনালা উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা অংশগ্রহণ করেন।

ইএইচ