সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০২:০৪ পিএম
সালথায় নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ক অবহিতকরণ সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় উপজেলা প্রশাসন, ফরিদপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার, ফরিদপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিক প্রমুখ।

এ সময় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের উপস্থিত প্রতিনিধিদের আচরণ বিধিমালা পড়ে শোনান এবং তা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

ইএইচ