আপসহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেলের আয়োজনে সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের চৌমাথায় অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজার রহমান রাজা।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ও পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি শাহ আলম সরকার, জেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল হক রুবেল এবং পলাশবাড়ী উপজেলা বিএনপি নেতা আয়নাল হক মাস্টার উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে কাজল মাহমুদ ছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন,। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন