ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দশদোনা ১নং ওয়ার্ডে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদের দিকনির্দেশনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। এ মহান নেত্রীর মৃত্যুতে জাতি গভীরভাবে শোকাহত। তার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
মো. কাশেম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিপন, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক বাচ্চু সরকার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন সরকার, যুবদল নেতা নয়ন ভূইয়া, পৌর শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম, দশদোনা ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিছির আলী সরকার, বিএনপি নেতা হোসেন মিয়া দারোগা, যুবদল নেতা মানিক ভূইয়া, যুবদল নেতা খোকন সরকার, শহীদ জিয়া পরিষদের সহ-সভাপতি আরিফ, ছাত্রনেতা আজিজ, শাওন, মারুফ, নুর-মোহাম্মদ, উজ্জ্বল ও সাব্বির। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, উপজেলা ছাত্রদল নেতা সোহাগ সরকার।
দোয়া মাহফিল শেষে তার রুহের মাগফিরাত কামনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের কর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন