পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের দুর্গম বুদ্ধপাড়া ও মেরুং ইউনিয়নের নয়মাইল এলাকায় শীতার্তদের মাঝে দীঘিনালা জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে দীঘিনালা জোনের ৪-ই বেঙ্গলের সেনাবাহিনীর পক্ষ থেকে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক পিএসসির নির্দেশনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বোয়ালখালী ইউনিয়নের দুর্গম বুদ্ধপাড়া ও মেরুং ইউনিয়নের নয়মাইল এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লে. আজমাঈন আহনাফ বিন খালেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জোনের মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় মেম্বার ঝিনু রায় পোমাং ও ভুবন মোহন ত্রিপুরা। নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় দুই শতাধিক অসহায়, দুস্থ ও বয়স্কদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন