"সীমান্তের অতন্দ্র প্রহরী" এই মূলমন্ত্রে দীক্ষিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মূলনীতি হলো মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। ১৭৯৫ সালের ২৯ জুন 'রামগড় ব্যাটালিয়ন' নামে গোড়াপত্তন হওয়া এই বাহিনী দেশের সীমান্ত রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ২০১০ সালের ২০ ডিসেম্বর থেকে বাহিনীটি 'বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)' হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করে এবং এই দিনটিকে 'বিজিবি দিবস' হিসেবে পালন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) আয়োজনে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন সদরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মেদ ইবনে রিয়াজ এবং সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই প্রীতিভোজে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, দীঘিনালা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, সাংবাদিক মো. সোহেল রানা ও এম মহাসিনসহ অন্যান্যরা।
শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজের মাধ্যমে বিজিবি দিবসের আনন্দ উদযাপন করা হয়। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যদের পেশাদারিত্ব ও ত্যাগের কথা স্মরণ করে উপস্থিত অতিথিরা বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন