আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:২২ পিএম
আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক মো. জহিরুল ইসলাম সবুজের সভাপতিত্বে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূর্ববর্তী আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে সংগঠনের সদস্য নিরঞ্জন মন্ডলকে নির্বাচন কমিশনার করে আগামী এক বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো. জহিরুল ইসলাম সবুজকে সভাপতি এবং মো. লুৎফর রহমান মানিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান ও সৈকত বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন মোল্লা, কোষাধ্যক্ষ মলয় বিশ্বাস এবং দপ্তর সম্পাদক জগদীশ মন্ডল। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিরঞ্জন মন্ডল, অমিয় কর ও মো. রুহুল আমিন।

নবনির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম সবুজ সাংবাদিকতা পেশার মান উন্নয়ন ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। নতুন কমিটির নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

ইএইচ