বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:৪৪ পিএম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পলাশবাড়ীতে দোয়া মাহফিল

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামের বিস্তৃত ফসলের মাঠে এই আয়োজন করা হয়। 

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। 

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী খাদ্য গুদাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. তাজুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পিপি অ্যাড. আব্দুল হালিম প্রামানিক এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা ও মুকুল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শামীম রেজা ও সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের আহ্বায়ক সবুজ সরকার ও সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন ও সদস্য সচিব ফরহাদ মন্ডল পিন্টু, মহদীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার আপেল মাহমুদ ও সাধারণ সম্পাদক পাপুল সরকার।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ ও সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার ও সদস্য সচিব আকাশ কবির পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ ও বর্তমান সভাপতি মেজবাহ আহমেদ প্রান্তসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইএইচ