কেন্দুয়ায় জনতার হাতে মোটরসাইকেল চোর আটক 

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোনা) প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০২:৪৬ পিএম
কেন্দুয়ায় জনতার হাতে মোটরসাইকেল চোর আটক 

নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে সজিব (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। 

শুক্রবার রাত ৯টার দিকে পৌর সদরের শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আটক সজিব উপজেলার জুড়াইল গ্রামের সুলতান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফফরপুর ইউনিয়নের বটতলা গ্রামের স্কুল শিক্ষক সুব্রত চন্দ্র শীল শান্তিবাগ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসেন। বাসার সামনে মোটরসাইকেল রেখে ভেতরে যাওয়ার এক-দুই মিনিটের মধ্যেই সজিব সেটি নিয়ে পালানোর চেষ্টা করে। মোটরবাইকটি খুঁজে না পেয়ে সুব্রত শীল চিৎকার শুরু করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে চোরকে একটি বাসা থেকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, চুরির চেষ্টাকালে জনতা একজনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। আজ শনিবার সকালে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএইচআর