কামারখন্দে একদিনের নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৫:১১ পিএম
কামারখন্দে একদিনের নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কামারখন্দে নারীদের দক্ষতা উন্নয়নে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের আওতাধীন সমিতি অথবা দলের উপকারীভোগী ৩০ জন নারী সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে হাঁস-মুরগি পালন, ছাগল ও গবাদিপশু লালন-পালন এবং সবজি চাষ বিষয়ে হাতে কলমে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সরকার, উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মোছা. শাকিলা সরকার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইএইচ