মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
সোমবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর নিজ গ্রামের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় স্থানীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা করা হয়।
এর আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়। দাফনের আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।
তার মৃত্যুতে মুন্সীগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। মরহুম বাছির উদ্দিন জুয়েল স্ত্রী ও দেড় বছরের এক ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন