টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. জাফর ইকবালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এবং পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
উচ্ছেদ অভিযানে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নঈম উদ্দীন বলেন, অবৈধ দখলদারদের কবল থেকে ফুটপাত মুক্ত রাখা, যানজট মুক্ত ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যানজট নিরসনের লক্ষ্যে এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও যানজট নিরসনের লক্ষ্যে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন