‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে বুধবার অফিসের হলরুমে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুস সালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) জান্নাতুল মাওয়াসহ প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্টরা।
এছাড়া উপজেলার বিভিন্ন খামারি ও উদ্যোক্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন খামারি ও উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট এবং সনদ তুলে দেন।
অপরদিকে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজিভুক্ত খামারিদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন