গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র গাড়ির সাথে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে ৩ মাস বয়সী এক শিশু নিহত ও অপর ৬ জন আহত হয়েছেন। নিহত শিশু মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিল। সে জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের জোয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইন চার্জ মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি কোটালীপাড়ার মাছবাড়ি থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল এবং ইজি বাইকটি টুঙ্গিপাড়ার দিক থেকে কোটালীপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই গাড়ির ৭ যাত্রী আহত হয়।
আহতদের টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন