মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের নড়িহাটী গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাগুরা, মো. মিরাজুল ইসলাম, পিপিএম জানান, গতকাল সংঘটিত ওই ঘটনার পর শ্রদ্ধেয় পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে মোট ২১ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আজ দুপুর ৩টায় মাগুরা সদর থানা থেকে তাদের আদালতের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন