আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর দিন গণভোট (হ্যাঁ/না) প্রচারণার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভেড়ামারা পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক, ভাতাভোগী ও সাধারণ জনগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৩টার সময় ভেড়ামারা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর দিন গণভোট (হ্যাঁ/না) প্রচারণার লক্ষে ভেড়ামারা পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপকারভোগী ও সাধারণ জনগণের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গাজী আশিক বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, ভেড়ামারা থানার ওসি (তদন্ত); এমদাদুল হক বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; আব্দুল জব্বার, প্রধান শিক্ষক, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়; তানিয়া খন্দকার, ভেড়ামারা তথ্য সেবা কর্মকর্তা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোলাম সারোয়ার, সচিব, ভেড়ামারা পৌরসভা।
এ সময় প্রশাসকের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা গণভোট (হ্যাঁ/না) ভোট সম্বন্ধে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন