পটুয়াখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:১১ পিএম
পটুয়াখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালী পৌরশহরের চরপাড়াস্থ ৬নং ওয়ার্ডে পাঁচশতাধিক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

সম্পূর্ণ নিজ উদ্যোগে দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. কামাল হোসেনের নিজ অর্থায়নে শীত মৌসুমে মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি।

রোববার রাত ৮টায় পৌরশহরের চরপাড়াস্থ কিঁচকঁাচা সংসদ মাঠে হতদরিদ্রদের মাঝে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক মো. কামাল হোসেন। 

শীত মৌসুমে শীতবস্ত্র পেয়ে উপকৃত শীতার্ত মানুষেরা আয়োজক সমাজসেবক মো. কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ মানবিক উদ্যোগ স্থানীয় ও মানুষের মাঝে সহমর্মিতা ও মানবিক বার্তা ছড়িয়ে দেয়।

দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. কামাল হোসেন বলেন, আমি মানুষের পাশে আছি এবং সব সময় থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ইএইচ