বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:১৮ পিএম
বোয়ালমারীতে দুই বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারীতে দুটি বেকারিতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার বিকেলে পৌর বাজারের স্টেশন রোড এলাকায় এ দুই বেকারিতে বিক্রয়ের জন্য রাখা খাদ্যপণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ (৩১) ধারায় নাসির বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

পণ্যে উৎপাদন ও মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকায় সতর্ক করা হয় এবং দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেয়া হয়।

এছাড়া মদিনা বেকারিকে একই অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বেকারিটির কোনো পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদের লেবেল ছিল না এবং লাইসেন্সও ছিল না। এ কারণে মালিক এনামুল শেখকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ইএইচ