চুয়াডাঙ্গা-১ আসন

জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার মনোনয়ন প্রত্যাহার

আলমডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৩:৫৬ পিএম
জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে এনসিপি নেতার মনোনয়ন প্রত্যাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে (সদর-আলমডাঙ্গা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। 

মঙ্গলবার এই এনসিপি নেতা তার ফেসবুকে জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে লেখেন, রাসেল ভাইয়ের সাথে আমার সম্পর্ক কখনোই প্রতিদ্বন্দ্বিতার ছিলো না। দীর্ঘদিন যাবত আমাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের মাধ্যমে তৈরি হয়েছিলো।

দশ দলীয় জোটের মনোনয়ন কেন্দ্রিক একটা জটিলতা তৈরি হয়েছিল। সর্বশেষ জোটের লিয়াঁজো কমিটি ২৯৯ আসনে ক্যান্ডিডেট নির্ধারণ করলেও চুয়াডাঙ্গা-১ আসনে একক ক্যান্ডিডেট নির্ধারিত করতে পারে নাই।

কিন্তু পরবর্তীতে আমি জোটের স্বার্থ, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মানুষ এবং সামগ্রিক বৃহত্তর স্বার্থে নিজেকে প্রত্যাহার করতে সম্মত হই।

আমি মনে করি, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার মানুষকে চাঁদাবাজ, মাস্তান এবং মাদক ব্যবসায়ীদের থেকে রক্ষা করতে হলে জোটকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আমার কাছে আমার জনগণ, জনপদ এবং সুস্থ ভবিষ্যতের গুরুত্ব যেকোন কিছুর চেয়ে বেশি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭৯ নং চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে দশ দলীয় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জোটকে ক্ষমতায় আনতে হবে।

এএন