ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যাপক প্রচারের লক্ষ্যে সড়কে ভোটের রিকশার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটের রিকশার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীর।
এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, দীর্ঘ বছর পর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট সম্পর্কে মানুষ তেমন একটা সচেতন নয়। তাদেরকে সচেতন করতে সড়কে ভোটের রিকশার আয়োজন করা হয়েছে। সড়কে সড়কে প্রচারের মাধ্যমে গণভোট সম্পর্কে মানুষকে অবহিত করবে। পাশাপাশি হ্যাঁ ভোট কী হতে পারে এবং না ভোট দিলে তার প্রভাব কী হবে, এসব বিষয় নিয়ে রিকশায় মাইকের মাধ্যমে প্রচার করা হবে। প্রচার চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন