জামালপুর সদর উপজেলার হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্য শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে শীতের বাহারি রঙের পিঠার স্টল করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হাসিল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম।
উৎসবে বিদ্যালয়ের অধ্যক্ষ তানজিনা মুনমুনের সার্বিক পরিচালনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও সকল শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের শীতের পিঠার স্টল বসিয়ে উৎসব মুখর করে তোলেন পুরো কমপ্লেক্স।
বিদ্যালয়ের অধ্যক্ষ তানজিনা মুনমুন বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছরই শীতকালীন পিঠা উৎসব করে থাকি। ইচ্ছা আছে আগামীতে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের নিয়ে উৎসব করব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন