আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন, মেজর এস.এম খালেদুল ইসলাম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন রাশেদ।
মতবিনিময় সভায় কাউখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি এনামুল হক, যুগান্তর পত্রিকার সাংবাদিক রতন কুমার দাস, নয়াদিগন্তের রিয়াদ মাহমুদ সিকদার, আমার দেশের রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিকসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং অবৈধ যানচলাচল নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখাসহ শান্তিপূর্ণ পরিবেশে সকল দলের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেয়। এসময় সেনাবাহিনী সাংবাদিকদের লেখনী ও তথ্য প্রদানে সহযোগিতা কামনা করে।
অন্যদিকে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কাউখালীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে। বৈধ কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং দুইয়ের অধিক যাত্রী পরিবহনের অভিযোগে সেনাবাহিনীর কাউখালী ক্যাম্পের দায়িত্বে থাকা সার্জেন্ট খাইরুল আলম ও মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৩ হাজার টাকা জরিমানাসহ ৭টি মামলা ও ২টি মোটরসাইকেল জব্দ করেছে সেনাবাহিনী।
কাউখালী ক্যাম্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর মেজর এস.এম খালেদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সকল অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ থেকে এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন