বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি স্পোর্টস ক্লাবের পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে নরসিংদীর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার অপারেশন মো. রাজু মোল্লাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি স্পোর্টস ক্লাবের আয়োজনে ঢাকা মতিঝিলে বিআরটিসি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
স্পোর্টস ক্লাবের সভাপতি ও বিআরটিসির পরিচালক (অর্থ ও হিসাব) ডা. অনুপম শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত সচিব ও বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা নরসিংদীর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার অপারেশন মো. রাজু মোল্লার হাতে এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় সারা দেশে প্রায় ৩০ জনকে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন