মৌলভীবাজার ১ আসনে গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের গণসংযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১২:২১ পিএম
মৌলভীবাজার ১ আসনে গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে গণফ্রন্ট মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম মাছ প্রতিকের জনসংযোগ বড়লেখা ও জুড়ি উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

শনিবার শরিফুল ইসলাম জুড়ি উপজেলার ফুলতলা, কলাবাড়ি, সমাই বাজারে মাছ মার্কার লিফলেট বিতরণ করেন। 

এর আগে বড়লেখার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় শরিফুল ইসলামের সাথে ছিলেন সমাজ সেবক লাল মিয়া, ওয়াব আলী ও কামাল মিয়াসহ অনেকে।

শরিফুল ইসলাম গণসংযোগকালে বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গণফ্রন্ট আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে। এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাছ প্রতীকে ভোট প্রত্যাশা করেন শরিফুল ইসলাম।

এএন