ময়মনসিংহের ভালুকায় অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশ ময়মনসিংহ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
রোববার হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার কাজী মো. সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিথ্যে ডাকাতির অভিযোগ তুলে উপজেলার মেহরাবাড়ি থেকে রড বোঝাই দুইটি ট্রাক (ঢাকা মেট্রো- ট: ২৪-৩২৬৪) ও (ঢাকা মেট্রো ট: ২০-৯৯৮০) এবং দুই ট্রাক চালকসহ ছয়জনকে দীর্ঘ ১৫ ঘণ্টার বেশি সময় কোনো ধরনের খাবার না দিয়েই আটকে রাখেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ।
পরে ষাট হাজার টাকার বিনিময়ে মুক্তি পায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ওসিকে প্রত্যাহার করে হাইওয়ে রিজিয়ন ময়মনসিংহ সদরদপ্তরে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন