ব্রাহ্মণবাড়িয়ায় ২ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ককটেল উদ্ধার

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ২ টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ককটেল উদ্ধার

র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের শিমরাইলকান্দি দক্ষিণপাড়ার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে বুধবার ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড শটগানের কার্তুজসহ (পুলিশের লুট হওয়া) ৫টি ককটেল বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা ৫টি বিস্ফোরক দ্রব্য ককটেল বোমা র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম দ্বারা পর্যাপ্ত নিরাপত্তার সহিত নিষ্ক্রিয় করা হয়েছে। 

অন্যান্য অস্ত্রগুলো বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া পরিপালন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।

ইএইচ