সাঘাটায় কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ

ইয়ামিন হাসান, সাঘাটা প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:৫৮ পিএম
সাঘাটায় কৃষক জিএপি সার্টিফিকেশন প্রশিক্ষণ

গাইবান্ধার সাঘাটায় ২০২৫-২৬ অর্থবছরের পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক জিএপি (উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে কৃষক, কৃষাণী ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে আধুনিক ও নিরাপদ কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, পরিবেশবান্ধব চাষাবাদ এবং জিএপি সার্টিফিকেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, জেলা কৃষি প্রশিক্ষক মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালিদ মাহমুদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ওয়ালিউর রহমান। 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, আফরোজা খাতুন ও মো. হাসানুর রহমান প্রশিক্ষণ প্রদান করেন।

ইএইচ