দৌলতদিয়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে অ্যাডভোকেট নূরুল ইসলামের গণসংযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:০৮ পিএম
দৌলতদিয়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে অ্যাডভোকেট নূরুল ইসলামের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। 

গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম মানুষের দ্বারপ্রান্তে ছুটে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম মীর মালত, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাইদ সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার এনসিপির নেতাকর্মী প্রমুখ।

ইএইচ