ভেড়ামারায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৫৫ পিএম
ভেড়ামারায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের ব্রিফিং, দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বাহিরচর ইউনিয়ন পরিষদ মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে (হ্যাঁ/না) প্রচারণার লক্ষ্যে সকল উপকারভোগী ও জনসাধারণের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন।

প্রধান অতিথি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা ও ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার পিপিএম (বার) মোহাম্মদ জসীম উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. আশিক বাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান এবং ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম।

ইএইচ