নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে সাতজন মাদক কারবারি ও চারজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে আদমজী বিহারী ক্যাম্প ও মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, মো. সাইফুল ইসলাম (৩০), আব্দুল রাজি (২৭), মো. হিরণ (২৫), শ্যামল (২৭), শিপন মিয়া (৩৮), মো. রাহাত (২০) ও মোসা. নাজনীন (৩৫)। তারা সবাই সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প ও মিজমিজি এলাকার বাসিন্দা।
তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা, ৬৫ পিস ইয়াবা, ৪০ পুরিয়া হেরোইন এবং ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও মাদকের মামলা ছিল।
এদিকে মিজমিজি এলাকার তালতলা শাহী মসজিদের সামনে থেকে গ্রেপ্তার চার চোর হলেন ইয়াসিন (১৮), মো. মাফুজ (১৮), মো. সাকিবুল হাসান (১৬) ও আসাদুল ইসলাম শান্ত (১৮)। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় চুরির মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ১১ জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারিক জানান, মাদক কারবারি, চোর এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন