রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার মারিশ্যা জোন (২৭ বিজিবি) পরিচালিত এ বিদ্যালয়ের উদ্যোগে এগত্তর পার্কে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোনের (২৭ বিজিবি) উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত অপস অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন আনন্দঘন কার্যক্রমে অংশগ্রহণ করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশন করে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধি ও সুস্থ বিনোদন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন