ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ইয়ামিন এইচ এম ফারদিন গণসংযোগ ও মতবিনিময় করেছেন।
শনিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে সাধারণ জনগণের সাথে তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে ইয়ামিন এইচ এম ফারদিন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি জনগণের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদের রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ, জেলা গণঅধিকার পরিষদের যুব সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি রাসেল তালুকদার ও সাধারণ সম্পাদক মনির হাওলাদার। এ ছাড়া বাবুগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন