নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বাগাতিপাড়ায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
রোববার সকালে বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিগরী বাজার থেকে এ প্রচারণা শুরু হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
বিকেলে বাগাতিপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে তমালতলা বাজারে একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
মিছিলটি তমালতলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোড় বাজারে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে আপনারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করুন।’
তিনি আরও বলেন, দেশের মানুষ সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা চায়। উন্নয়ন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, বাগাতিপাড়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শফিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা বরাত আলী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হুদা সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন