আগামী ৪ ফেব্রুয়ারি কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোট নেতাদের আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা শহরের চামড়ার গোলা এলাকায় নিজস্ব কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা জামায়াত।
মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আজিজুর রহমান স্বপন বলেন, কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের পক্ষে ৪ ফেব্রুয়ারি সকাল ৯টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভায় বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ অন্য নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
এছাড়া জেলার ৪টি সংসদীয় আসনের ১১ দলীয় জোট প্রার্থীরাও উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, সহসেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, শাহজালাল হক সবুজ, জেলা বায়তুল মাল সম্পাদক জহরুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া ও খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সবেবর মিয়া।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন