ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ঘাটাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:২৭ পিএম
ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।

প্রতিযোগিতায় ‘পদ্মা হাউস’ চ্যাম্পিয়ন ও ‘যমুনা হাউস’ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দিন ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মহিদুর রহমানসহ সামরিক কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

ইএইচ