চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চরহাজারী গ্রামে এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছেন।
বুধবার সকালে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আতিকুর রহমান সুজন (২৮)। তিনি চরহাজারী গ্রামের হাবিবুর রহমান ও নুরজাহান বেগমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আতিকুর রহমান সুজন কিছুদিন আগে বিদেশ থেকে ফিরে গার্মেন্টসে চাকরি নেন। তবে প্রায় দুই মাস আগে সে চাকরিটি হারান তিনি। তার চার মাস বয়সী একটি সন্তান রয়েছে। ঘটনার সময় স্ত্রী ও সন্তান তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন