জয়পুরহাটের পাঁচবিবিতে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় পাঁচবিবি এলবি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বাছাইকৃত ৩০ জন খেলোয়াড় এ প্রশিক্ষণে অংশ নেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন