আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর গোয়ালন্দে গানে গানে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করেছেন উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতা-কর্মীরা।
শনিবার দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে গানে গানে এ নির্বাচনী কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
দিনব্যাপী এ কার্যক্রমে গোয়ালন্দ উপজেলা, পৌর ও জেলা জাসাস নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গানের তালে তালে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জন্য ভোট প্রার্থনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলম, যুগ্ম আহ্বায়ক মীর জুলফিকার আলী, মো. নাছির উদ্দিন, সদস্য সচিব কাজী পলাশ, গোয়ালন্দ উপজেলা জাসাস সভাপতি নুরুল হক মিলন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, পৌর জাসাস সভাপতি সাইফুর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক লিটন কুমার রায়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন