গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৩৭ পিএম
গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও পথসভা

রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেল ৪টায় শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান থেকে এ গণমিছিল শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনছার ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।

এ ছাড়া নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি ও মুরাদ আল রেজা উপস্থিত ছিলেন।

সভায় আরও অংশ নেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার ছিদ্দিক, সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা, পৌর কৃষকদলের সভাপতি আলতাফ মাহমুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

ইএইচ