সংখ্যালঘু আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা, সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় পৌর শহরের পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পল্লী অগ্রগতি সংস্থার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা গণচেতনার নির্বাহী পরিচালক ও এনজিও ফোরাম বাংলাদেশের পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু তাহের তালুকদার।
পল্লী অগ্রগতি সংস্থার ব্যবস্থাপক মোছা. লিপি খাতুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আশা এনজিওর প্রোগ্রাম অফিসার শফিকুল ইসলাম, গণ উন্নয়ন পলাশবাড়ী শাখার প্রোগ্রাম অফিসার পারভীন আক্তার ও পল্লী অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার ইদ্রিস আলীসহ অন্যরা।
বক্তারা তাদের বক্তব্যে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তারা আদিবাসী ও নারীদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন