প্রচারণার শেষ দিনে পোরশায় বিএনপির গণমিছিল

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:৫২ এএম
প্রচারণার শেষ দিনে পোরশায় বিএনপির গণমিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী  মোস্তাফিজুর রহমানের পক্ষে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নে এক গণমিছিল বের করা হয়।

সোমবার বিকাল সাড়ে চারটায় গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ মাঠ থেকে এ মিছিল বের করা হয়। এর আগে ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে একত্রিত হয়। 

গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, প্রভাষক নুর আহমেদ, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, আলহাজ্ব গোলাম রাব্বানী, আব্দুল মজিদ, সারোয়ার হোসেন ওয়ার্ডের সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমর্থক ও সাধারন মানুষ। 

তারেক রহমানের ছবি ও নওগাঁ ২আসনের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের ছবি সম্বলিত দুটি ব্যানার ও লাঠির মাথায় একগুচ্ছ ধানের শীষ নিয়ে এ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট সারাইগাছি মোড় প্রদক্ষিণ করে গাঙ্গুরিয়া বাজারে এসে শেষ হয়। 

মিছিল শেষে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নেতাকর্মী সমর্থক সকলে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কা মো. মোস্তাফিজুর রহমানকে জয়যুক্ত করতে সকলের কাছে ভোট চাওয়ার আহ্বান জানান।

এএন