ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খান।
রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলাফলে কামরুজ্জামান কামরুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।
কামরুজ্জামান কামরুল বলেন, এ বিজয় জনগণের। নেতা নয় জনগণের কাছে আমি কর্মী ও সেবক হয়েই থাকতে চাই। জাতীয়তাবাদী শক্তিকে আগামী দিনে এই আসনে আরো শক্তিশালী করাই হবে আমার লক্ষ্য।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন