মানিকগঞ্জ-১ আসনে জামানত হারালেন ৪ প্রার্থী

মো. সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:০৩ পিএম
মানিকগঞ্জ-১ আসনে জামানত হারালেন ৪ প্রার্থী

নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রাপ্ত ভোটের ভিত্তিতে চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বাংলাদেশ নির্বাচনী আইনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থী যদি তার আসনের মোট বৈধ ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।  সেই হিসেব মতে মানিকগঞ্জ-১ আসনের ৭ প্রার্থীর মধ্যে অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়া প্রার্থীর সংখ্যা ৪ । 

মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা যায়, মানিকগঞ্জ- ১ (ঘিওর , দৌলতপুর, শিবালয় ) আসনে ভোট পড়েছে মোট ২ লক্ষ্য ৯৮ হাজার ৪৬৩। সেই হিসাবে জামানত রক্ষার জন্য একজন প্রার্থীর ন্যূনতম প্রয়োজন ছিল ৩৭ হাজার ৩০৮ ভোট।

সেখানে এই আসনে এস এ জিন্নাহ কবির (বিএনপি) পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট, মো. তোজাম্মেল হক তোজা (স্বতন্ত্র) পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট, আবু বক্কর সিদ্দিক (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ৭১ হাজার ৩১০ ভোট, মো. আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র) পেয়েছেন ৬ হাজার ৯৬৬ ভোট, মো. খোরশেদ আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) পেয়েছেন ৩ হাজার ২৪৭ ভোট, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন (গণঅধিকার পরিষদ) ১ হাজার ৬৬ ভোট এবং মোহাম্মদ শাহজাহান খান (জনতার দল) ২৮৩ ভোট। 

ফলাফলে দেখা যায়, এস এ জিন্নাহ কবির, মো. তোজাম্মেল হক তোজা ও আবু বক্কর সিদ্দিক ছাড়া বাকি চার প্রার্থী প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

এএন