পঞ্চগড়ের পর এবার খুলে দেওয়া হলো দিনাজপুর জেলা আ.লীগের অফিস

দিনাজপুর প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:৫৩ পিএম
পঞ্চগড়ের পর এবার খুলে দেওয়া হলো দিনাজপুর জেলা আ.লীগের অফিস

পঞ্চগড়ের পর এবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় একজন নারী নেত্রীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা কার্যালয়টি খুলেছে বলে জানা গেছে। 

রোববার সকালে কার্যালয়ে প্রবেশের সময় নেতারা জয় বাংলাসহ নানান ধরনের স্লোগান দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। 

এ সময় তারা মোবাইল দিয়ে ভিডিও করেন এবং ফেসবুকে আপলোড দেন। ফেসবুকে আপলোড দেওয়া ভাঙচুর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি এখন সকলের মুখে মুখে, আলোচনা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। 

কার্যালয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এসব স্লোগান দিয়ে ভাঙচুর হওয়া আওয়ামী লীগ অফিসে প্রবেশ করেন। 

উল্লেখ্য, প্রায় ১৮-২০ মাস পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসেন দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

এএন